SFI KOLKATA NTA

একাধিক পরীক্ষায় বেনিয়ম, এনটিএ বাতিল ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল এসএফআই'র

রাজ্য কলকাতা

ডাক্তারি প্রবেশিকা নিট-এর প্রশ্নপত্র ফাঁস, নেট ও সিবিএসসি পরীক্ষায় অব্যবস্থা, সিইউইটি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিভ্রাটের প্রতিবাদে মঙ্গলবার দীনেশ মজুমদার ভবন থেকে মৌলালি পর্যন্ত একটি মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি। পাশাপাশি মিছিল থেকে এনটিএ বাতিল সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গ্রেফতারির দাবিও জানায় এসএফআই। এদিন মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, এসএফআই কলকাতা জেলা সম্পাদক শুভদীপ ব্যানার্জি , সভাপতি হাসিব হোসেন সহ এসএফআই কলকাতা জেলা নেতৃত্ব। 
দেবাঞ্জন দে বলেন, "একের পর এক পরীক্ষায় দুর্নীতি। আমরা আগেই বলেছিলাম কেন্দ্রে সরকার একটা লিকেজের সরকার। একটার পর একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষার টেকনিক্যাল গ্লিচ-র সমস্যার কারণে পরীক্ষা শুরুতে দেরি , সিবিএসসি-র মতো এতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তারও চেকিংয়ের ক্ষেত্রে গোলযোগ সামনে এসেছে। এটা স্পষ্ট যে কেন্দ্রের শিক্ষামন্ত্রী মন্ত্রী হিসাবে ফেল করেছেন। যতদ্রুত  সম্ভব  এনটিএ-কে বাতিল করতে হবে সেইসঙ্গে ধর্মেন্দ্র প্রধানকেও পদত্যাগ করতে হবে। ২৫ টি পরীক্ষায় গোলযোগ সৃষ্টি করেছে এই এনটিএ তারপরেও কি করে এনটিএ-কে পরীক্ষা পরিচালনার জন্য সঠিক ও নিরাপদ ভাবা হচ্ছে ? তার উত্তর দিতে হবে।"

 
শুভদীপ ব্যানার্জি বলেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের সময় আমরা কলেজস্ট্রিটের বুকে আন্দোলন করেছিলাম। ২০১৪ সালে ক্ষমতায় বিজেপি দেশের ক্ষমতায় আসার পর থেকে যেন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা একটা রিচুয়াল-এ পরিণত হয়েছে।কেন্দ্রীয় সরকারের তত্ত্ববধানে যে পরীক্ষাগুলি রয়েছে তাতে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামানে এসেছে। এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে, গ্রেফতার করে ,দৃষ্টান্ত মূলক শাস্তি  দিতে হবে। সেইসঙ্গে ধর্মেন্দ্র প্রধান, যিনি শিক্ষা মন্ত্রী থেকে কি করছেন বোঝা যাচ্ছে না তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।  
উল্লেখ্য, এদিনই আন্দোলনের চাপে সিবিএসসি'র চেয়ারম্যান ও সেক্রেটারিকে বদলি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment