Student March Kolkata on CJP Protest

সব ক্যাম্পাসে আন্দোলনের ডাক, সাংবাদিক নিগ্রহের নিন্দা ছাত্র নেতৃবৃন্দের

রাজ্য কলকাতা

রানি রাসমণি রোড থেকে ধরনা আন্দোলন তুলে নিল বামপন্থী ছাত্রসমূহের ডাকে আসা ছাত্র-ছাত্রীরা। তার সঙ্গেই সোমবার থেকে রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে প্রতিরোধের যন্তর মন্তর তৈরি করবে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। 
শুক্রবার রানি রাসমণির রোডের অবস্থান থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে কয়েকজনকে পাঠিয়ে এই আন্দোলন বানচাল করার চেষ্টা করেছিল। তারাই কয়েকজন সাংবাদিক ও ছাত্রছাত্রীকে আহত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি সাংবাদিক নিগ্রহের ঘটনায় বাম ছাত্র সংগঠন সমূহ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। রাতে হাসপাতালে সাংবাদিকদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন তাঁরা।
পাশাপাশি তারা জানিয়েছেন, নিগৃহীত সাংবাদিকদের পাশে যদি তাদের প্রতিষ্ঠান না দাঁড়ায় তবে ছাত্র সংগঠন গুলি দাঁড়াবে। নেতৃবৃন্দ বলেন, পাশাপাশি  কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন। তাদের পাশেও আমার রয়েছি। 
ছাত্র সংগঠন গুলির আহ্বানে মিছিলে যোগদান করেছিল বামপন্থী যুব সংগঠনগুলিও। ডিওয়াইএফআই রাজ্য রাজ্য সভাপতি অয়নাংশু সরকার বলেছেন, গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল সভা হবে। ছাত্রদের সমর্থনে আন্দোলনের পাশে থাকবে যুবরা।

Comments :0

Login to leave a comment