kalighat Trinamool 21 july rally

কালীঘাটের তৃণমলের ২১ জুলাই মিছিল, হাইকোর্টে শুনানি বুধবার

রাজ্য কলকাতা

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ মিছিল করার অনুমতি দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কালীঘাট তৃণমূলের দায়ের করা আবেদনের শুনানি হবে ১৫ জুলাই।
২১ জুলাইয়ের রাজনৈতিক সমাবেশের আগে ভিক্টোরিয়া হাউস চত্বরে ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ১০ জুলাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কালীঘাটের তৃণমূল কংগ্রেস। ওই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানিয়ে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করেন সংশ্লিষ্ট গোষ্ঠীর আইনজীবী। বিচারপতি বলেছেন, ১৫ জুলাই আবেদনটির শুনানি হবে।
কালীঘাট তৃণমূলের তরফে একটি আবেদন দাখিল করে ২১ জুলাইয়ের ‘শহিদ দিবস’ উপলক্ষে তাদের সমাবেশটি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজনের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানায়। এই আবেদনে ওই এলাকায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা বা বিধিনিষেধকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
অপরদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিধায়ক ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীও জানিয়েছে, তারা ২১ জুলাই ‘শহিদ দিবস’র সমাবেশ করবে। তাদের সমাবেশের জন্য সম্মতিও দিয়েছে পুলিশ। 
পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন নিয়ে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বধীন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা না বসার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment