পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় একাধিক জেলায় গোটা সপ্তাহজুড়ে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর হওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে , বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু রাজ্যের মধ্যে প্রবেশ করার ফলে পশ্চিমবঙ্গের একাধিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে, আগামী ২ দিন ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ ও আদ্র আবহাওয়া বজায় থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি সহ কোচবিহারে আগামী ২৩ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে, ২০ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুঁড়ি জেলাতে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ফলত ওই দুই জেলাতে ঐদিন লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সেইসঙ্গে, মালদা, দুই দিনাজপুর সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ও বলেও জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি, দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদীয়াতেও বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিলোমিটার\ ঘন্টা বেগে বইতে পারে ঘর হাওয়া। তার জেরে ওই জেলাগুলিতে আগামী ২০ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুরে উষ্ণ ও আদ্র আবহাওয়ায় জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সারাদিন আকাশ মেঘলা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে। যদিও বিকেলেও পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হয়েছে।
WEATHER
সপ্তাহজুড়ে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরে, দক্ষিণে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি
×
Comments :0