West Bengal AIKS

কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে, দাবি কৃষক সভার

রাজ্য

দাম নেই ফসলের, রাস্তায় নেমে বিক্ষোভ আলু চাষিদের। ছবি - সংগ্রহ থেকে।

চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপুরণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছি পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা। 
এই বছর আলু এবং পেঁয়াজের দাম না পেয়ে ভয়ানক ক্ষতির সম্মুখিন হয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ আলু ও পেঁয়াজ চাষি। আলু উৎপাদন করতে মোট খরচ পড়েছে কম বেশী গড়ে ৮ টাকা কেজি। মাঠ থেকে আলু তোলার সময়ে দাম ক্রমশ কমে গিয়ে দাঁড়ায় এক টাকা কেজি। একর প্রতি চাষিদের ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। পেঁয়াজের ক্ষেত্রেও দাম কমে গিয়ে এক টাকা কেজি বিক্রি হয়। পাশাপাশি সম্প্রতি বোরো ধান মাঠ থেকে তোলার সময় নিম্নচাপ জনিত ঝড় ও ভারি বৃষ্টির কারনে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের দাম না পেয়ে হতাশায় ইতিমধ্যে বহু কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। 
ওই বিবৃতিতে আরও বলা হয়, ফসল বীমার টাকা ভাগ চাষী, জমি জমা নিয়ে যারা চাষ করছে তাঁরা সহ প্রকৃত কৃষক যাতে পায় তা নিশ্চিত করতে হবে, ফসলের লাভ জনক সহায়ক মূল্য নিশ্চয়তা আইন চালু করার দাবিও জানিয়েছে।

Comments :0

Login to leave a comment