West Bengal Assembly Election

জনস্রোতকে সঙ্গী করেই মনোনয়ন পেশ নদীয়ার বাম প্রার্থীদের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পূর্ব মুহূর্তের ছবি।

গত শনিবার কল্যানী মহকুমার অন্তর্গত তিন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার জেলার কৃষ্ণনগর সদর মহকুমা, তেহট্ট মহকুমা এবং রানাঘাট মহাকুমার অন্তর্গত বামফ্রন্ট মনোনীত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। জনস্রোতেই মনোনয়ন পেশ করলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অদ্বৈত বিশ্বাস, নবদ্বীপ কেন্দ্রের স্বর্ণেন্দু সিনহা, কৃষ্ণগঞ্জ কেন্দ্রের অর্চনা বিশ্বাস, নাকাশিপাড়ার প্রার্থী শুক্লা সাহা চক্রবর্তী, কালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শহীদের মা সাবিনা ইয়াসমিন, ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম-এল) প্রার্থী লাবনী জঙ্গি। কৃষ্ণনগর ফোয়ারা মোড় থেকে লাল ঝান্ডায় মোড়া, সুসজ্জিত মিছিলে বাজনা সহযোগে দখল নেয় কৃষ্ণনগরের রাজপথ জুড়ে।  এদিন দুপুরের তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রতিটা কেন্দ্র থেকে আসেন কাতারে কাতারে মানুষ। জনস্রোতকে সঙ্গে নিয়েই এদিন প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করেন। ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, জেলা সম্পাদক মেঘলাল শেখ, জেলা নেতা এসএমসাদি, সুকুমার চক্রবর্তী, সুমিত বিশ্বাস, দেবাশীষ আচার্য সহ নেতৃত্ববৃন্দ। 
এদিনই রানাঘাট বিশ্বাসপাড়া সিপিআই(এম) অফসের সামনে থেকে প্রার্থীদের সামনে রেখে সমস্রাধিক মানুষের দৃপ্ত মিছিল এগিয়ে যায় মহকুমা দপ্তরের সামনে। সেখান রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মৃণাল বিশ্বাস, রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দেবাশীষ চক্রবর্তী এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী অরিন্দম বিশ্বাস মনোনয়নপত্র পেশ করেন। মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য রমা বিশ্বাস, অলকেশ দাস  পার্টি নেতা গৌতম বিশ্বাস, অরুন চক্রবর্তী, স্বরূপ মুখার্জি, রাধারানী মজুমদার সহ বিভিন্ন বাম শরিক দলের নেতৃত্ববৃন্দ। তেহট্ট বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুবোধ বিশ্বাস এবং করিমপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রভাস মজুমদারের এদিনের মনোনয়নপত্র দাখিলেরও সঙ্গী হয়েছেন তিন সহস্রাধিক স্বতঃস্ফূর্ত মানুষ। মিছিল মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Comments :0

Login to leave a comment