কমিশনের ভেতর থেকেই ভোটার তালিকায় কারচুপির প্রতিবাদ উঠেছে। এসআইআর-এ বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। সেই নাম ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে সিইও দপ্তরে গিয়েছিলেন মহিলারা। কথা বলার বদলে তাঁদের সামনে ব্যারিকেড খাড়া করে রেখেছে পুলিশ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে হাজার হাজার মহিলা ব্যারিকেড ভেঙে সিইও’র কাছে ভোটার তালিকায় নাম ফেরানোর দাবি তুলছেন কলকাতায়।
শুক্রবার ধর্মতলা থেকে মিছিল করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল পৌঁছেছে সিইও দপ্তরে। স্লোগান একটিই- ‘ভোটার তালিকায় নাম ফিরিয়ে দাও’।
‘গণশক্তি’ ডিজিটালের লাইভে মুর্শিদাবাদের মোস্তারি বানু সেই দাবিই তুলেছেন। তিনিই রাজ্যের প্রথম মহিলা যিনি এসআইআর’র গরমিল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন।
মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের রাজ্য সভাপতি জাহানারা খান, সম্পাদক মোনালিসা সিন্হা, সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য মীনাক্ষী মুখার্জি প্রমুখ।
Comments :0