Ayushman Bharat

১ জুন থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত

রাজ্য

১ জুন থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শিশু ও নারী কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত সোমবার বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। কিন্তু কবে থেকে তা চালু হবে তা তিনি স্পষ্ট করে জানাননি। 
অগ্নিমিত্রা পাল বলেন, ‘রাজ্যে ধীরে ধীরে চালু করা হবে। হঠাৎ করে স্বাস্থী বন্ধ করা হবে না। বন্ধ হলে মানুষের সমস্যা হবে। স্বাস্থ্য সাথী এখন যেমন চলছে চলবে।’
তিনি বলেন, ‘১৫ বছর স্বাস্থ্য সাথী বাইরের রাজ্য নেওয়া হয়নি। রোগী ফিরিয়ে দিয়েছে বেসরকারি হাসপাতাল গুলো। আয়ুষ্মান ভারতের ফলে অন্য রাজ্যের হাসপাতাল গুলোতেও চিকিৎসা করাতে পারবেন রাজ্যের মানুষজন।’

তৃণমূল সরকারের আমলে রাজ্যে পৃথক স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্য সাথী থাকায় রাজ্যে চালু হয়নি আয়ুষ্মান ভারত। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় এলে রাজ্যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু করবে। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্তও নেওয়া হয়। তবে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে তা এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট ভাবে জানানো হয়নি।

Comments :0

Login to leave a comment