Bus fare

বাড়তে পারে বেসরকারি বাস ভাড়া ইঙ্গিত পরিবহন মন্ত্রীর

রাজ্য কলকাতা

বেসরকারি বাসের ভাড়া বাড়বে। সোমবার বিধানসভায় এই ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। 
এদিন বিধানসভার লবিতে পরিবহন মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় রাজ্যের বেসরকারি বাসের পরিষেবা খুব দুর্দশায় আছে। এই নিয়ে রাজ্য সরকারের ভাবনা কী? অর্জুন সিং বলেন, ‘রাজ্যের বেসরকারি বাস যে ভাড়ায় চলছে তা বজায় থাকলে বাস শব্দটিই শুধু থেকে যাবে। তাই বাসের ভাড়া বাড়ানো দরকার। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সরকার সিদ্ধান্ত নেবে।’ 
প্রসঙ্গত, বামফ্রন্ট সরকারের সময় বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণ, নির্ধারণে সরকার নিয়মিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত। তৃণমূল সরকার এই ধরনের কোন উদ্যোগ গত পনেরো বছরে নেয়নি। বেসরকারি বাসের ভাড়া পুরোপুরি মালিকদের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। বাসের ভাড়া নিয়ে যাত্রী অসন্তোষ, প্রশ্নের সামনে পড়তে হতো কন্ডাক্টরদের। কারণ আগের সরকার বাসের ভাড়া নির্ধান করে দেয়নি। সরকারি ভাবে এখনও নূন্যতম ভাড়া ৭ টাকা, সেখানে নেওয়া হয় ১০ টাকা। করোন পরিস্থিতির পর থেকে এই পরিবর্তন হয়েছে। যার জেরে যাত্রী এবং কন্ডাক্টরদের ঝামেলা লেগেই থাকে। তৃণমূল সরকারের কাজে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিবহন শ্রমিকরাই। রাজ্যের বেসরকারি রুটগুলির অনেক বাস বন্ধ হয়েছে। কাজ হারিয়েছেন চালক, কন্ডাক্টররা। সেই পরিবহন শ্রমিকদের স্বার্থে সরকার আদৌ কোন পরিকল্পনা করছেন কিনা তা জানাননি অর্জুন সিং।

Comments :0

Login to leave a comment