TMC

মেয়র পদ ছাড়লেন গৌতম, দল থকে ইস্তফা বালুর

রাজ্য

শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। পুরকমিশনারের কাছে নিজের পদত্যাগ পত্র তিনি পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে তিনি পদত্যাগ করবেন। গতকাল মেয়র পারিষদের বৈঠকের তিনি সেই কথা জানান। অনেকে তাতে আপত্তিও করেন। কিন্তু নিজের সিদ্ধান্ত অনড় থেকে শুক্রবার পদত্যাগ করলেন গৌতম। 
বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধি পদত্যাগ করছেন। কলকাতা পৌরসভার মেয়র পদ ছেড়েছেন ফিরহাদ। বিধাননগরের মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার রাজ্যের আরও একটি বড় পৌরসভা হাত ছাড়া হলো তৃণমূলের। 
মেয়াদ শেষ হওয়ার আগেই একের পর এক পৌরসভায় পদত্যাগের কারণে প্রশাসক নিয়োগ করেছে সরকার। কলকাতা পৌরসভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাসে কলকাতা পৌরসভার নির্বাচন হবে। তার সাথে তিনি এও জানিয়েছেন যেখানে যেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে সেখানেও দ্রুততার সাথে নির্বাচন করতে চায় সরকার।
অন্যদিকে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা ব্যানার্জির কাছে বলেই পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে জেলে গিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তারপর জেল থেকে বেড়িয়ে বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতাও করেন। হেরে যান। এবার তিনি নিজের শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিলেন।

Comments :0

Login to leave a comment