সময়ের অভাবে আরজি করের নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এ বার সেই কারণ দেখিয়েই বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও সরে দাঁড়াল ওই মামলা থেকে।
মঙ্গলবারের শুনানিতে ডিভিশন বেঞ্চের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন তদন্ত করছে না। তার পরেই বিচারপতি মান্থা জানান, অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাচ্ছে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনে কোনও কমিশনও গঠন করা যেতে পারে।
Comments :0