ওয়ার্ড পুনর্বিন্যাস করে আগামী ছয় মাসের মধ্যে হবে কলকাতা পৌরসভা নির্বাচন। সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা পৌরসভার দপ্তরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পৌরসভায় নির্বাচিত বোর্ড গঠন করা হবে।’ ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিধানসভা নির্বাচনে প্রচারের সময় দেখেছি কোন ওয়ার্ডে ভোটারের সংখ্যা ৪০ হাজার, কোথাও ১৫ হাজার। কোথায় ৪০টি বুথ কোথাও ১৫। রাজ্য সরকারের পুনর্বিন্যাসের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ জানাবে। তারপর একাধিক ধাপ রয়েছে।’
মুখ্যমন্ত্রী এদিন ইঙ্গিত দিয়েছেন কলকাতার পাশাপাশি হাওড়া পৌরসভাতেও নির্বাচন হবে। তিনি বলেন, ‘যেই যেই জায়গায় প্রশাসন বসানো হয়েছে সেখানে দ্রুত নির্বাচন করার ক্ষেত্রে সরকার তৎপর। হাওড়ার মানুষ ১২ বছর ধরে পৌর পরিসেবা থেকে বঞ্চিত। কলকাতার থেকেও পুরনো শহর হাওড়া।’
সোমবার স্বচ্ছতা সংক্রান্ত একটি অনুষ্ঠানের সূচনা হলো কলকাতা পৌরসভায়। চালু হয়েছে অ্যানপ। আগামী পাঁচদিন চলবে এই স্বচ্ছতা অভিযান। রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী তার আগে এই কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বুধবার মুখ্যমন্ত্রী নিজে এই স্বচ্ছতা অভিযানে যোগ দেবেন বলে জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর এদিনের সভায় উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার কাউন্সিলররা। ছিলেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। তাদের সাথে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ১৪ জন বিধায়কও বৈঠকে যোগদান করেন। রাজ্য সরকারের নিযুক্ত পৌর-প্রশাসককে সাহায্য করার জন্য বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে কলকাতা পৌরসভায় প্রশাসন নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়রের পদত্যাগের পর অচলাবস্তা তৈরি হয়েছিল পৌরসভায়। জরুরী পরিসেবা কখনও বন্ধ রাখা যায় না। তাই প্রশাসক নিয়োগ করা হয়েছে। আইন মেনে মনোনীত বোর্ড সরকার গঠন করতে পারতো কিন্তু সরকার তা করেনি।’ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কাউন্সিলরদের থেকে যেই সার্টিফিকেট নেওয়া হতো তা বিধায়করাও এখন দিতে পারবেন।
তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার ভোট অন অ্যায়কাউন্টে কলকাতা পৌরসভার জন্য কোন বরাদ্দ রাখেনি।’ বাজেটে কলকাতা পৌরসভার জন্য বরাদ্দ বাড়ানোর সুযোগ আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৮ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে বিজেপি সরকার কলকাতার জন্য কত বরাদ্দ করে সেই দিকে এখন থাকবে নজর।
Suvendu Adhikari KMC
ছ’মাসের মধ্যে হবে কলকাতা পৌরসভা নির্বাচন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
×
Comments :0