Assembly Cpim

রাজ্যের পৌরসভা গুলোর অচলাবস্থা নিয়ে বিধানসভায় সরব রানা

রাজ্য

নির্বাচনের পর থেকে একাধিক পৌরসভার চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। পৌরসভা গুলোয় তৈরি হয়েছে অচলাবস্থা। এই পরিস্থিতিতে পৌর-পরিসেবা ঠিক রাখতে মানুষের হয়রানি কমাতে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানালো সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান। 
বিধানসভায় পৌরসভা বিষয়ক বাজেট আলোচনায় সিপিআই(এম) বিধায়ক বলেন, ‘গত ১৫ বছরে দুর্নীতি করে রাজ্যের পৌরসভা গুলোর যেই কাঠামো তা শেষ করে দিয়েছে তৃণমূল। নির্বাচনের পর বহু পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কাউন্সিলর গুলো যাচ্ছে না। মানুষ পরিসেবা পাচ্ছেন না। অনেক জায়গায় প্রশাসক বসালেও সমস্যার সমাধান হয়নি।’ তিনি বলেন, এই অচলাবস্তা কাটাতে প্রয়োজনে পৌরসভা গুলোর নির্বাচন করে নির্বাচিত বোর্ড গঠন করার। রাজ্যের ছোট এবং মাঝারি পৌরসভা গুলোর আয় কম থাকায় তাদের দিকে সরকারের পক্ষ থেকে বাড়তি নজর দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিন বিধানসভায় বর্জ্য জলের সমস্যার কথা তুলে ধরেন। সিপিআই(এম) বিধায়ক বলেন, আমাদের রাজ্যের ১২৫টি পৌরসভা এলাকায় বর্জ্য জল সরাসরি নদীতে এসে মেশে। যার জেরে নদীতে দূষণ বাড়ছে। এই সমস্যার সমাধান করা দরকার। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্জ্য জল শুদ্ধিকরণের কথাও বলেছেন তিনি।
পরবর্তী সময় বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোস্তাফিজুর বলেন, এই সরকার দুই মাসে অনেক কিছু বলছে, কিন্তু কাজ করছে কম। পঞ্চায়ের দপ্তর বিল এনে প্রধানদের হাত থেকে আর্থীক ক্ষমতা কেড়ে নিতে চাইছে। আমাদের কথা, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। রাতের অন্ধকারে অনেকে পদত্যাগ করে ভালো তৃণমূল হয়ে যাচ্ছে আর সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। যারা দুর্নীতি করেছে তাদের সরকার ধরুক।

Comments :0

Login to leave a comment