রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। কর্তৃপক্ষের অব্যবস্থার কারণে রোগীর মৃত্যু বলে অভিযোগ পরিবারের। রবিবার শ্বাসকষ্ট নিয়ে আরজি কর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বিশ্বজিৎ সামন্ত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শ্বাসকষ্টের পাশাপাশি তার নাক দিয়ে রক্তক্ষরণ চলছিল। প্রাথমিক চিকিৎসার পর শৌচালয় যেতে চান রোগী। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় সাধারণ মানুষের জন্য যেই শৌচালয় তা বন্ধ।
পরিবারের অভিযোগ চিকিৎসক তাদের পরামর্শ দেয় হাসপাতালের বাইরের শৌচালয় নিয়ে যাওয়ার জন্য। পরিবারের পক্ষ থেকে তাকে শৌচালয়ে নিয়ে যাওয়া হলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তারপর তাকে ফের ট্রোমাকেয়ারে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
পরিবারের অভিযোগ রোগীকে শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য কোন স্ট্রেচার বা হুইল চেয়ার দেওয়া হয়নি। দোতলা থেকে তাকে হেঁটে নামতে হয়। তারপর প্রায় ৫০ মিটার অসুস্থ অবস্থায় হেঁটে যেতে হয় প্রৌঢ়কে। আর সেই সময়ই তার শারিরীক অবস্থা আরও খারাপ হয়। পরিবারের অভিযোগ হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে।
Comments :0