নন্দীগ্রামের পর উপনির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী।
শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সকালে রেজিনগরের মমতা তৃণমূলের প্রার্থী জানিয়ে দেন তিনি তার মনোনয়ন প্রত্যাহার করছেন। দলনেত্রীকে জানিয়েই তার এই সিদ্ধান্ত বলে দাবি করেছেন রবিউল।
রেজিনগরে প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর এই দুই উপ নির্বাচনে আর কোথাও প্রার্থী রইল না মমতা তৃণমূলের।
রবিউলের দাবি দলীয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে। দলের নতুন প্রতীক হওয়ায় মানুষকে প্রতীক চেনানো এই মুহূর্তে সম্ভব না। তাই তিনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছে।
Mamata TMC
রেজিনগর থেকে সরে দাঁড়ালেন রবিউল, উপনির্বাচনে নেই মমতা তৃণমূল
×
Comments :0