মনোজ আগারওয়ালের মুখ্যসচিব হিসাবে নিয়োগ নিয়ে মুখ খুললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আনুগত্যের পুরষ্কার দেওয়া হলো। বিজেপি সরকারকে নিশানা করে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘যে ভাবে মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে তা নিয়ে এই নতুন সরকারের পথ চলা নিয়ে এখন থেকেই সন্দেহ তৈরি করছে। এই সরকার যেই ভাবে মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টাদের নিয়োগ করছে তাতে বোঝা যাচ্ছে এরা আনুগত্যের ওপর বিশ্বাস করে চলবে।’
উল্লেখ্য শপথ নেওয়ার পরপরই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করে রাজভবন। তারপরই প্রাক্তন মুখ্যনির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালকে মুখ্যসচিব হিসাবে নিয়োগ করা হয়। আর মুখ্যসচিব হওয়ার আগেই তিনি মুখ্যমন্ত্রী সাথে বিভিন্ন আধিকারিকদের যেই বৈঠক হয় তাতে উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে জ্ঞানেশ কুমারের পাশাপাশি মনোজ আগারওয়ালের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন এক ব্যাক্তিকে মুখ্যসচিব করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
সেলিম বলেন, ‘নির্বাচনের পরপরই মুখ্যনির্বাচনী আধিকারিককে মুখ্যসচিব হিসাবে নিয়োগ করা হলো। একপ্রকার তাদের পুরষ্কার দেওয়া হলো নির্বাচন পরিচলনা করার। অতীতে দেখা গিয়েছে মমতা ব্যানার্জি তার অনুগত আধিকারিকদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন কমিটির মাথায় এবং প্রশাসনিক পদে বসিয়ে রেখেছে।’
বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক পদে বদল করেছিল কমিশন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্ত নারীওয়াল কে করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব। কিন্তু সরকার গঠন হওয়ার পরেই মনো জাগরয়াল কে রাজ্যের মুখ্য সচিব করা হয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Salim
আনুগত্যের পুরষ্কার পেলেন মনোজ আগারওয়াল : সেলিম
×
Comments :0