Crime

গড়িয়ায় মহিলাকে কুপিয়ে খুন

রাজ্য কলকাতা

গড়িয়ার মহামায়া তলায় পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন। মঙ্গলবার দুপুরে ঘটেছে এই ঘটনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি দিন গুলোর পার্লার খোলা ছিল। সেই সময় হঠাৎ করে এক যুবক সেখানে ঢুকে পার্লারের মালিক পম্পা দে’র ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এলোপাথারি কোপ মারতে থাকে তাকে। 
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় নিহত পম্পা দে’র দেহর পাশাপাশি আরও একজন যুবকের দেহ উদ্ধার হয়েছে। রক্তাক্ত অবস্থায় তার দেহ পার্লারের বাইরে পরে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় যেই যুবকের দেহ উদ্ধার হয়েছে সেই পম্পা দে’র ওপর হামলা চালায়। খুনের পর যুবক আত্মহত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
নিহত মহিলার পরিবারের সদস্যদের কথায় তারা ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। রক্তাক্ত অবস্থায় পম্পাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। 
পুলিশের পক্ষ থেকে এখন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই হামলা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরের এই ঘটনা ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। অনেকে ভয়ে দোকান বন্ধ করে চলে গিয়েছে।

Comments :0

Login to leave a comment