উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে সোমবার গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানাচ্ছে, এই ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে, এদের মধ্যে একজনকে সম্ভাব্য হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। যদিও, এই ঘটনার পিছনে ঠিক কি উদ্দেশ্য রয়েছেই তা এখনও স্পষ্ট নয়।
স্টাডে শহরের পুলিশ জানিয়েছে যে, শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত ড্যাঙ্কার্সস্ট্রাসে এলাকায় একটি বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।
হামবুর্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত স্টাডে শহরের জনসংখ্যা পাঁচ লাখ।
Northern Germany shooting
উত্তর জার্মানিতে গোলাগুলির ঘটনায় নিহত ৫, গ্রেপ্তার ২
×
Comments :0