চতুর্থ বর্ষ নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান রবিবার সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে।
জলপাইগুড়ি জেলাতে মোট ৪২টি কেন্দ্রে প্রায় ৬০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন কেন্দ্রগুলি সকাল থেকে ঘুরে দেখেন এবিটিএ’র রাজ্য সহ-সভাপতি তথা জেলা সম্পাদক বিপ্লব ঝা, জেলা সভাপতি বিপিন রায়, জেলা আহ্বায়ক বিশ্বজিৎ চক্রবর্তী, অসীম কর, গৌতম দে প্রমুখ নেতৃবৃন্দ। তাঁরা বলেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে সকলের জন্য চালু রাখতে পরীক্ষা ব্যবস্থাকে ভীতি মুক্ত করতে আরো বেশি ছাত্রছাত্রীকে সরকারি শিক্ষা পরিকাঠামোর আওতায় নিয়ে আসতে রাজ্যজুড়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগ।
এই কর্মসূচিরই অংশ হিসেবে হাওড়া জেলার বাউড়িয়ার খাজুরি হাই স্কুলে অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া পূর্বচক্রের মেধা উৎকর্ষ অভিযান। সরকারি ও সরকার-পোষিত প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪২০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয় এই কেন্দ্রে। পরীক্ষাকে ঘিরে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে পেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা কমিটির সহ-সম্পাদক সৌমেন বাগ, সংগঠনের রাজ্য কাউন্সিলের সদস্যা সুলতা ঘোষাল, উলুবেড়িয়া পূর্বচক্রের সভাপতি সুভাষ মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
ABTA 'Medha Utkarsha Abhiyan'
এবিটিএ’র মেধা উৎকর্ষ অভিযানে ব্যাপক সাড়া ছাত্রছাত্রীদের
(বাঁয়ে) জলপাইগুড়িতে বিশেষভাবে সক্ষম এক ছাত্র। (ডানে) বাউড়িয়ার খাজুরি হাই স্কুলে ছাত্রছাত্রীরা।
×
Comments :0