kerala assembly against ganesh kumar

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রস্তাব পাস কেরালা বিধাসভায়

জাতীয়

কেরালা বিধানসভায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। সোমবার প্রস্তাবটি উত্থাপন করেন কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। এই বিলকে সমর্থন করেছে বাম গণতান্ত্রিক জোট। বিজেপির তিন বিধায়ক এই বিলের বিরিওধিতা করেছেন।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা সংশোধন, যোগ্য ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। এর মধ্যে কোনোটিই উপেক্ষা করা যায় না।

এছাড়াও প্রস্তাবে বলা হয়েছে, "নির্বাচন কমিশনের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য কমিশনারদের বাছাই কমিটি পুনর্গঠনেরও দাবি জানানো হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

বিধায়ক এম বিজিন কেরালার নির্বাচন কমিশনারদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তা প্রত্যাখ্যান করেন।

Comments :0

Login to leave a comment