মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদন্ডের সাজা হল। মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেয়। ২০২৪ সালে বাংলাদেশে মানবতাবিরোধী বিরোধী আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আন্দোলনরত কুষ্টিয়ায় ছয়জনকে খুনে তিনি ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত ছিলেন। আদালত তএকে বেরিয়ে সাংবাদিকদের ইনু বলেন, ‘‘প্রহসনের বিচারের সাজা দিলো, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম।’’ তার স্ত্রী রায় প্রত্যাখ্যান করে পরবর্তী আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ইনুর বিরুদ্ধে দেওয়া এই রায় প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। আমরা সংক্ষুব্ধ। আমরা আইনজীবী, পরিবার ও দলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’
এই রায় দানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল বিবৃতি দিয়ে জানিয়েছেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও মিত্র মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির চক্রসহ ইউনুস গ্যাং ৫ আগস্ট ২০২৪ মুক্তিযুদ্ধের চেতনাকে পরিকল্পিতভাবে নস্যাৎ করতে চেয়েছে। তারই প্রক্রিয়ায় মিথ্যা খুন সহ নানা মামলায় মুক্তিযুদ্ধ, প্রগতিবাদী আন্দোলনের নেতাদের চিরদিনের মত নিঃশেষ করতে চেষ্টা করেছে। ইনুর পুরো বিচার প্রক্রিয়ায় তার হত্যাকান্ড সংশ্লিষ্টতার কোন প্রমান না থাকার পরও যেভাবে রায় ঘোষিত হল এটা বিশ্ববাসী বিচার ব্যবস্থার কলঙ্ক হিসেবেই দেখবে। দাবি করা হয় অবিলম্বে এই সাজানো রায় প্রত্যাহার করে হাসানুল হক ইনুকে মুক্তি দেওয়া হোক। সেই সঙ্গে মিথ্যা সাজানো মামলায় জননেতা রাশেদ খান মেননসহ যে সকল রাজবন্দী, বুদ্ধিজীবি, সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানায়, আটটি অভিযোগের মধ্যে তিন নম্বর অভিযোগে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুটি অভিযোগে এক লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা এবং প্রতিটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনটি অভিযোগে মোট ৩০ বছরের সশ্রম কারাদণ্ড হলেও সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। সে কারণে ইনুকে কার্যত ১০ বছরের কারাদণ্ডই ভোগ করতে হবে। এছাড়া অনান্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৬ অগাস্ট ঢাকার উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।
Hasanul Haq Inu
জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
×
Comments :0