Job Card

দক্ষিণ ২৪ পরগনায় উধাও প্রায় ৬ লক্ষ জব কার্ডধারী

জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভূতুড়ে জব কার্ডের নামে সরকারের কোটি কোটি টাকা লুট হয়েছে। লুট করেছে তৃণমূলের নেতারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ভুয়ো জব কার্ড ধরতে ই-কেওয়াইসি ভেরিফিকেশন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বছর ধরে এই ভেরিফিকেশন চলছিল। জেলা
প্রশাসনের তথ্যানুযায়ী জেলায় মোট ২৩ লক্ষ ৪০ হাজার ৫০ জনের জব কার্ড রয়েছে। ভেরিফিকেশনে ৫ লক্ষ ৮২ হাজার ৯৯৮ জনের জব কার্ড উধাও। এই জব কার হোল্ডাররা ই-কেওয়াইসি কড়াকড়িতে ভেরিফিকেশন করেনি। প্রশ্ন উঠেছে তৃণমূল সরকারের আমলে গত ১৫ বছর ধরে এই ভূতুড়ে জব কার্ডের নামে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রশ্ন উঠেছে পঞ্চায়েত সহায়ক থেকে ব্লকের বিডিওদের ভূমিকায়েও। এই ভূতুড়ে জব কার্ড হোল্ডারদের চিহ্নিত করে তদন্তর দাবি উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, কুলপি ব্লকেই ৩৬ হাজার ভূতুড়ে জব ধরা পড়েছে। এরপর পাথরপ্রতিমা ব্লকে ৩৪ হাজার, গোসাবা ব্লকে ২৬ হাজার, বাসন্তী ব্লকের ২৬ হাজার ৪০০ জন জব কার্ডের জন্যই কেওয়াইসি ভেরিফিকেশন করেনি।
এবিষয়ে সিপিআই(এম) কুলপি এরিয়া কমিটির সম্পাদক অজয় পুরকাইত জব কার্ড নিয়ে দুর্নীতির তদন্ত দাবি করে বলেন, কোটি কোটি টাকা লুট হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তরে অবিলম্বে তদন্ত করতে হবে। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সরকারি কর্মচারী থেকে বিডিওদের বিরুদ্ধেও তদন্ত করতে হবে।

Comments :0

Login to leave a comment