Kishor Vahini Maldah

কিশোর বাহিনীর সাইকেল যাত্রা মালদহে

জেলা

কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ পালনে সাইকেল যাত্রা। ছবি: উৎপল মজুমদার

মালদহ জেলা কিশোর বাহিনীর উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে সাইকেল যাত্রা হয়। মুখ্য উদ্যোক্তা কিশোর বাহিনীর জেলার মুখ্য সংগঠক ফরিদা ইয়াসমিন। অংশ নেন মুস্তাক আলি, মোহম্মদ নিজামুদ্দিন, অধ্যাপক মানব মন্ডল, জয়শ্রী দেব মিত্র ও ভূপেন হালদার। 
এই সাইকেল যাত্রার শুরু হয়েছিল মুক্তমঞ্চ শাখা অর্থাৎ পুরাতন মালদহ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড এলাকার কালাচাঁদ হাইস্কুল মাঠ থেকে। শেষ হয় ১৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী সায়গল শাখার কালী‌মন্দিরের সামনে। সেখানে কিশোর বাহিনীর ভাইবোনেরা শপথ বাক্য পাঠ করার পর সুকান্ত ভট্টাচার্যের স্মরণে আবৃত্তি, ছড়া, গান ও যোগ ব্যায়াম করে। কিশোর বাহিনী এবং কবি সুকান্ত ভট্টাচার্যের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে বক্তব্য রাখেন জেলার মুখ্য সংগঠক ফরিদা ইয়াসমিন। এই কর্মসূচি ঘিরে এলাকার মানুষদের মধ্যে সাড়া পড়ে।

Comments :0

Login to leave a comment