Rahul Gandhi at INDIA GATE

নিহত অঙ্কিতার বাবা-মা অবস্থানে, ইন্ডিয়া গেটে রাহুল

জাতীয়

অঙ্কিতা ভাণ্ডারি হত্যার বিচার চেয়ে নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে যোগ দিলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
বুধবার সন্ধ্যায় অঙ্কিতা ভাণ্ডারির বাবা মায়ের সঙ্গে অবস্থানে যোগ দেন তিনি। 
এদিনই কিছু আগে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। রাহুল বলেন যে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী বা দিল্লি পুলিশের বিভিন্ন স্তরের যে আধিকারিকরা ছাত্রদের নির্যাতনে দায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 
রাহুল বলেন, প্রত্যেক ছাত্রকে বলেছি পুলিশের কার্যকলাপের ভিডিও করে রাখতে। নির্যাতনে দায়ী পুলিশের বিচার চাওয়া হবে। 
এদিকে সন্ধ্যায় রাহুল ইন্ডিয়া গেটে পৌঁছানোয় উত্তরাখন্ডে অঙ্কিতা ভাণ্ডারি হত্যার ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি। 
২০২২ সালে অঙ্কিতা ভান্ডারি হত্যায় অভিযোগ উঠেছিল বিজেপি’র নেতা দুষ্যন্ত গৌতমের বিরুদ্ধে। এই গৌতমকেই সিকিমের রাজ্যপাল পদে নিয়োগ করায় উত্তরাখন্ডে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। উত্তরাখন্ডের কংগ্রেস নেতারা মৌন অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন।
অঙ্কিতার পরিবারেরও বক্তব্য খুনের সিবিআই তদন্ত শেষ না হওয়ার আগেই গৌতমকে সিকিমের রাজ্যপাল পদে নিয়োগ স্থগিত রাখতে হবে। অঙ্কিতার বাবা এই আবেদন জানিয়ে চিঠিও পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।  
ঋষিকেশের বনতারা রিসর্টে রিসেপশনিস্ট পদে কাজ করতেন উনিশ বছরের অঙ্কিতা। তাঁকে হত্যার চারদিন পর দেহ উদ্ধার হয় দূরের একটি নালা থেকে। রিস্টরের মালিক পুলকিত আর্যও স্থানীয় বিজেপি নেতার ছেলে। এই মামলায় দোষী সাব্যস্ত হয়ে এখন যাবজ্জীবন সাজা খাটতে হচ্ছে পুলকিতকে। এই হত্যাকাণ্ড নিয়ে বিচারের দাবিতে দিনের পর দিন রাস্তায় নেমেছেন উত্তরাখন্ডের মানুষ।

Comments :0

Login to leave a comment