Abhishekh Banarjee

ক্যামাক স্ট্রিটের হোর্ডিং বিতর্কে কলকাতা পুলিশের জেরার মুখে অভিষেক ব্যানার্জি

রাজ্য কলকাতা

ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের হোর্ডিং সরানোকে কেন্দ্র করে বিতর্কের জেরে বুধবার কলকাতা পুলিশের কাছে হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন তিনি। কলকাতা কর্পোরেশনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে দু’টি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশে তাকে পুলিশের তদন্তকারীদের সামনে হাজির হয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। মধ্য কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস যে ভবনে রয়েছে, সেখান থেকে দলের নাম ও জোড়াফুল প্রতীক-সহ হোর্ডিং সরানোর উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হোর্ডিং সরাতে গিয়ে কলকাতা পুলিশের কর্মী ও পৌরকর্মীরা অভিষেকের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েন। কলকাতা কর্পোরেশনের অভিযোগ, ওই সময় পুলিশকর্মী ও পৌরকর্মীদের হেনস্থা করা হয় এবং তাদের উপর হামলা চালানো হয়।
এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে দমকল দপ্তরের তরফেও পৃথকভাবে নোটিশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, অভিষেক ব্যানার্জিকে পুলিশের নোটিশ পাঠানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, দুর্গাপুজোর ঠিক আগে রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।
কুণাল ঘোষ বলেন, “বিজেপি সরকার এতটা নীচে নেমে গিয়েছে যে মহালয়ার পরেও নোটিশ পাঠানো হচ্ছে, অথচ দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি।”

Comments :0

Login to leave a comment