Reliance Bombay High Court

খারিজ রিলায়েন্সের ১৪ হাজার কোটি জালিয়াতির মামলা

জাতীয়

অন্তত ১৪ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি’র সম্পদ দখল করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স। অভিযোগ গুরুতর হলেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করেছে বম্বে হাইকোর্ট। 
অন্ধ্র প্রদেশে কৃষ্ণা গোদাবরী অববাহিকায় এই তেলের খনি নিয়ে জালিয়াতির অভিযোগ বিভিন্ন সময়েই উঠেছে। অভিযোগের তদন্তে গঠিত শাহ কমিটি জালিয়াতির এই অঙ্ক হাজির করেছিল রিপোর্টে। 
রিপোর্টের উল্লেখ করে বম্বে হাইকোর্টে আবেদন দাখিল করেন জিতেন্দ্র পি মনু। 
রিলায়েন্স দাবি করেছিল যে তাদের খনির গ্যাস ‘চলে আসা‘। কারও মালিকানা নেই। কিন্তু স্বাধীন তদন্তে দেখা গিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্যাস নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি’র খনি থেকে। ওএনজিসি’র অনুমতি না নিয়েই ব্যবহার করেছে তাদের কূপ। 
বম্বে হাইকোর্ট মামলা খারিজ করলেও প্রশ্ন রয়েছে কেন্দ্রে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে। রাজনৈতিক কারণে সিবিআই-কে ব্যবহার করা হলেও এক্ষেত্রে তদন্তে নামছে না কেন্দ্রীয় সংস্থা।

Comments :0

Login to leave a comment