Chhattisgarh Ropeway Crashes

ছত্তীসগড়ে রোপওয়ে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, জখম একাধিক

জাতীয়

ছত্তীসগড়ের মহাসমুন্দ জেলায় খাল্লারি গ্রামে খাল্লারি মন্দিরের রোপওয়েটি হঠাৎ ভেঙে পড়ে। একটি তার ছিঁড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় একজন মহিলা নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের বাগবাহারা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে রায়পুরে পাঠানো হয়েছে। মন্দিরে পুজো দর্শনার্থীরা রোপওয়েতে করে ফিরছিলেন। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দর্শনার্থীরা রোপওয়েতে করে ফিরছিলেন। কেবল ছিঁড়ে যাওয়ায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের পাহাড়ের একটি পাথরে ধাক্কা খায়। প্রচণ্ড ঝাঁকুনিতে ভেতরে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হন। এই দুর্ঘটনার কারণে মন্দির চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে থাকা বিপুল সংখ্যক দর্শনার্থী আতঙ্কিত হয়ে পড়েন। এই দুর্ঘটনার কারণে মন্দির চত্বরে হুড়োহুড়ি লেগে যায় পদদলিতের মতো ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ এবং উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ব্যক্তিগত যানবাহনে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মহাসমুন্দ জেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে খাল্লারি গ্রামের একটি পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি। চৈত্র এবং শারদীয় নবরাত্রির সময় লক্ষ লক্ষ দর্শনার্থী এই মন্দিরে আসেন। মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় ৮০০টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। মন্দির চত্বরের মধ্যে চলাচলকারী রোপওয়ের তার হঠাৎ ছিঁড়ে যাওয়ায় ট্রলিতে থাকা দর্শনার্থী রোপওয়ে থেকে পড়ে যান। রবিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রলিটি প্রায় ২০ ফুট উচ্চতা থেকে একটি পাহাড়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই এক যুবতীর মৃত্যু হয়। আরও ১৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা নিয়মিত রোপওয়ের রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে মানুষের নিরাপত্তায় গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করেছেন। তাদের বক্তব্য যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এই দুর্ঘটনা এড়ানো যেত।  রোপওয়ের তার ছিঁড়ে পড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই কারণেই এই দুর্ঘটনা। যদিও তদন্ত চলছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দোষীদের খুঁজে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আপাতত রোপওয়ে পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

Comments :0

Login to leave a comment