Ananta Maharaj

অবশেষে দুঃখ প্রকাশ অনন্ত মহারাজের

রাজ্য

এটা কি বিলম্বিত বোধদয়? নাকি জনরোষের মুখে দলীয় নেতৃত্বের চাপ? নেতাজি সম্পর্কে কুমন্তব্যের জন্য ভিডিও বার্তার মাধ্যমে অবশেষে দুঃখ প্রকাশ করলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ।
 ইতিমধ্যেই নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই তিনজনই  বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ঘনিষ্ঠ। তাদের নাম পিন্টু রায়, কৃষ্ণ কার্য্যী ও উত্তম বর্মন। এই উত্তম বর্মন নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলের শিক্ষক বলেও জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি নেতাজিকে নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। আর এই বেফাঁস মন্তব্যের জেরেই বিতর্কের সৃষ্টি। এই বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে এই রাজ্যসভার সাংসদের অনুগামীদের সামাজিক মাধ্যমে পোস্ট। এই ঘটনার নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলি।
 এই প্রসঙ্গে বুধবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নেতাজিকে অপমান করার ঘটনায় যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশকে। এরপরেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে। 
আর এরই মাঝে একটি ভিডিও বার্তায় বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বলেন, নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
তবে এভাবে দুঃখ প্রকাশ করে কি গ্রেপ্তারি এড়ানো সম্ভব হবে বিজেপির এই রাজ্যসভার সাংসদের? উঠছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment