Sumit Roy

অভিষেকের সহায়ক সুমিতের নামে দায়ের নতুন অভিযোগ

রাজ্য জেলা

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে আরেকটি এফআইআর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় জালিয়াতির মামলা দায়ের হয়েছে তাঁর নামে।
ডেবরা থানায় জালিয়াতির অভিযোগে নাম রয়েছে তৃণমূল বিধায়ক সুজয় হাজরারও। হাজরাকে এর আগেই অন্য একটি অভিযোগের তদন্তে নেমে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে জমি দখলের মামলায় সুমিত রায়ের নামে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের খোঁজে কলকাতায় অভিষেকের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। জারি হয়েছে লুক-আউট নোটিশ। এর আগে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্র গ্রেপ্তারি এড়াতে বিদেশে পালিয়েছেন। পুলিশ জানিয়েছে সব বিমানবন্দরে সুমিত রায়ের নামে লুক আউট নোটিশ পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment