BJP miscreants obstruct and stage protests during Independence Day celebrations in Khidirpur

খিদিরপুরে স্বাধীনতা দিবস পালনে বিজেপির দুস্কৃতিদের বাধা, বিক্ষোভ

রাজ্য কলকাতা

সিপিআই(এম) পোর্ট -১ এবং পোর্ট -৪ এরিয়া কমিটির উদ্যোগে খিদিরপুরে স্বাধীনতা দিবস‌ পালন অনুষ্ঠানে বাধা দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৮০ তম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বক্তারা। বক্তৃতা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী সাব্বির খান সহ অন্যান্য শিল্পীরা দেশাত্মবোধক গান গাইছিলেন। ঠিক সেই সময় বিজেপির বাইক বাহীনি সহ কয়েকজন দুষ্কৃতী অনুষ্ঠান বন্ধ করার কথা বলেন। উপস্থিত সিপিআই(এম) কর্মী ও সাধারণ মানুষ বিজেপির‌ এই অসভ্যতার বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ফৈয়াজ আহমেদ খান। ঘটনাস্থলে ওয়াটগঞ্জ থানার পুলিশ বাহিনী চলে আসে। ওয়াটগঞ্জ থানা সাংস্কৃতিক অনুষ্ঠান জোর পূর্বক বন্ধ করে দেয়।‌ প্রতিবাদে উপস্থিত কমরেডরা বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার প্রতিবাদ বিক্ষোভ মিছিল এলাকা পরিক্রমা করে ওয়াটগঞ্জ থানার সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ফৈয়াজ আহমেদ খান, মহম্মদ মুস্তাক, গৌতম রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ‌।‌ নেতৃবৃন্দ ওয়াটগঞ্জ থানায় ডেপুটেশন দেন এবং বিজেপির দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Comments :0

Login to leave a comment