Bangladesh Election

ভোটারদের উপস্থিতি কম গোপালগঞ্জের ভোট কেন্দ্রগুলোতে

আন্তর্জাতিক

বাংলাদেশে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মধ্যে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করেন বাংলাদেশ ‘গণতন্ত্র ট্রেনে উঠে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা নাগাদ ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আজকে গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি। আমি প্রতিশ্রুতি করেছিলাম, ফেস্টিভ মোডে আমরা একটা ইলেকশন দেশবাসীকে উপহার দেব। তিনি বলেন 
অনেকদিন পরে ভোটের একটা আমেজ যে সৃষ্টি হয়েছে।গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তিনি বলেন, সবাই ভোট দিতে পারবে, এই আনন্দ ভোটারদের উৎসাহিত করছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সমাধিস্থল। গোপালগঞ্জ-৩ আসন থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করতেন। এদিন সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র দেখা গেছে ভোটার উপস্থিতি কম। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গোপালগঞ্জের একাধিক ভোট কেন্দ্রে ভোট কর্মীরা রয়েছেন তবে ভোটার উপস্থিতির হার নেই বললেই চলে। এখানে ভোটার রয়েছেন ২ হাজার ৫৪০ জন। মহিলা ভোটার ১ হাজার ২৪০ জন। মোট ভোটার প্রায় তিন লক্ষ। গোপালগঞ্জ ১, ২ ও ৩ – এই তিনটি আসনের মোটার ভোটার প্রায় ১০ লক্ষ। এই পুরো জেলাটিই মূলত আওয়ামী লীগের।
গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচনে লড়ছেন। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ।‌ ভোট কেন্দ্রে তার প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগের নেতাদের অনেকের নামেই মামলা রয়েছে এবং কেউ কেউ জেলে। কেউ ভোট বয়কটের ডাক দেয়নি। তবুও সাধারণ ভোটারদের আগ্রহ কম।‌ তবে বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে এই আশায় রয়েছেন প্রার্থী ও ভোট কর্মীরা।
এই নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সকাল থেকেই বিপুল সংখ্যক মহিলা ভোটার  ভোট দিতে বেরিয়ে আসছেন। কিছু জায়গায়, ভোটগ্রহণ কর্মীরা বয়স্কদের ভোট দিতে সাহায্য করছেন।
বাংলাদেশের প্রায় ১২ কোটি ৭০ লক্ষ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ভোটারদের প্রায় অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে। এর মধ্যে প্রায় ৪৫ লক্ষ ৭০ হাজার ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।
এবারের নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী। বিএনপি নির্বাচনে জয়লাভ করলে খালেদা জিয়ার ছেলে তারিক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
এদিন সকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, "আজ সমগ্র জাতির জন্য আনন্দ ও স্বাধীনতার দিন। এটি একটি অন্ধকার যুগের অবসান এবং একটি নতুন স্বপ্নের সূচনা, একসাথে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ। আজ থেকে, আমাদের সকল স্তরে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এসেছে। আসুন আমরা সবাই উদযাপন করি এবং আমাদের ভোট দি।" তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রার্থীদের ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। আজ সমগ্র বাংলাদেশের জন্য আনন্দের দিন। স্বাধীনতা দিবস। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের সূচনা। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের বিএনপি প্রধান তারেক রহমান বলেন, "বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছে। আজ, জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।"
তিনি বলেন, গত রাতে দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দিতে আসেন, তাহলে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে রহমান বলেন, “আমি নির্বাচিত হলে, আমার অগ্রাধিকার হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।” তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে। উল্লেখ্য যে, তারেক রহমান এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১৭ এবং বগুড়া- ৬ আসন থেকে।

Comments :0

Login to leave a comment