এশিয়ার প্রথম মহিলা সাঁতারু বিশ্ব সাঁতার মানচিত্রে উজ্জ্বল এক নাম সায়নী দাস। ‘ওশেন সেভেন’র ৬টি সমুদ্রপথ অতিক্রম করে ফেলেছেন তিনি। বাকি শুধু বাকি জাপানের সুগারু চ্যানেল। সেটিও জয় করলেই তাঁর নাম যুক্ত হবে বিশ্বের শ্রেষ্ঠ সাঁতারুদের তালিকায়। সেই লক্ষ্যই প্রস্তুতি শুরু করে দিয়েছে সায়নী দাস। সম্প্রতি পুরীর সমুদ্রের প্রশিক্ষণ সেরে ফিরে এসে রিষরা সুইমিং ক্লাবে জোর অনুশীলন শুরু করেছে সে। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের মেয়ে সায়নী দাস সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে নেমে ইতিমধ্যেই ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটলিনা, মলোকাই, কুক স্ট্রেইট, নর্থ চ্যানেল ও জিব্রাল্টার প্রণালী জয় করে ফেলেছে। বাকি রয়েছে সপ্তসিন্ধুর শেষ সিন্ধু জাপানের সুগারু চ্যানেল। সায়নীর এই সুগারুতে নামার কর্তৃপক্ষের অনুমতি মিলেছে আগামী ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত। ওখানে নামার প্রস্তুতি হিসেবে প্রতিদিনই সায়নী কালনার ভাগীরথী নদী বক্ষে বা রিষরা সুইমিং ক্লাবে অনুশীলনে নামছেন। জিব্রাল্টারের মত সুগারুর পেরোনোর সময়ও সায়নীর পাশে থাকবেন কোচ তপন পানিগ্রাহী এমনটাই জানা গেছে। জিব্রাল্টার জয়ের অভিজ্ঞতা থেকে তপন পানিগ্রাহীর দাবি, চ্যানেল পেরোনোর লক্ষ্যে সায়নীর নিষ্ঠা ও অদম্য জেদ রয়েছে। তাই অন্যান্য চ্যানেলগুলোর মত সুগারু চ্যানেল জয় করতে সে সক্ষম হবে। সুগারু চ্যানেল সফরে সায়নী দাসের ব্যয় হবে প্রায় কুড়ি লক্ষ টাকা।
Swimmer Sayani Das
সুগারু চ্যানেল জয়ের লক্ষ্যে সায়নীর প্রস্তুতি
×
Comments :0