AMIR CHAND SHEIKH GETS BAIL

অবশেষে জামিন পেলেন বিজ্ঞানকর্মী আমির চাঁদ শেখ

রাজ্য কলকাতা

ছবি- বুধবার আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা কলকাতার মৌলালিতে।

অবশেষে মিললো জামিন। মৃত্যুর পর চোখদান করতে চেয়েছিলেন মা। সেই ইচ্ছা পূরণ করার পরই জেলে যেতে হয়েছিল আমির চাঁদ শেখ ও তার পরিবার। ৩ দিন পর জেল থেকে মুক্তি দেওয়া হল কৃষ্ণনগরের আমির চাঁদ শেখ ও তার পরিবার। 
এদিন আদালতে নিয়ে যাওয়া হয়নি ওই পরিবারকে। তবে অভিযোগকারী গ্রামবাসীরা উপস্থিত ছিলেন সেখানে। গ্রামবাসীরা জানান, তাদের ভুল বোঝানো হয়েছিল।এখন ভুল বুঝতে পেরে আমরা অনুতপ্ত। ওনাদের মুক্তি দেওয়া হলে আমাদের কোনও সমস্যা নেই। 

রবিবার মায়ের মৃত্যুর পর তার ইচ্ছা পূরণ করতেই চক্ষুদান করেন আমির চাঁদ শেখ এবং তার পরিবার। পরিবারের সম্মতিতে গোটা বিষয়টি হওয়ার পরেও গ্রামবাসীদের ভুল বোঝায় মৌলবাদীদের একাংশ। তারপর গ্রামবাসীরা ওই পরিবারের উপর চড়াও হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুলিশ খবর দেয় ওই পরিবার। পরিবারটিকে বাঁচানোর নাম করে তাঁদরেই গ্রেপ্তার করে পুলিশ। ৩ দিন ধরে রাখা হয় জেল হেফাজতে। 
অবশেষে আজ বৃহস্পতিবার আদালতে ২০০০ টাকা জমা রেখে মুক্তি দেওয়া হল বিজ্ঞানকর্মী ও সমাজকর্মী আমির চাঁদ শেখ এবং তাঁর পরিবার।     

Comments :0

Login to leave a comment