Assembly 2026 Jadavpur

পাড়ায় পাড়ায় প্রচারের ফাঁকে আড্ডাতেও বসে পড়ছেন যাদবপুরের বাম প্রার্থী

কলকাতা বাংলা বাঁচানোর ভোট

কখনও গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে প্রচারে রয়েছেন প্রার্থী। সর্বত্র লালঝান্ডা হাতে সব বয়সের বামফ্রন্ট কর্মীরা। আবার কখনও কথায় কথায় আড্ডাতেও বসে যাচ্ছেন বিকাশরঞ্জন ভট্টচার্য।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্যকে নতুন করে চেনানোর প্রশ্ন নেই। রাজ্যসভার সাংসদ হিসেবেও জনতার দাবিতে সরব থেকেছেন সংসদে। বিজয়গড় বা গাঙ্গুলিবাগান থেকে বাঘাযতীন বা হালতু, সন্তোষপুরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে বাসিন্দাদের।
দেশভাগের সময় উদ্বাস্তু ছিন্নমূল জনতার সংগ্রামের অন্যতম এলাকা যাদবপুর বিধানসভা কেন্দ্র। বাহাত্তর-সাতাত্তরে কমিউনিস্ট পার্টির লড়াই থেকে বামফ্রন্ট সরকার এবং তৃণমূলের শাসন- উত্থান পতনের দীর্ঘ পর্ব জুড়ে এই সময়েও লালঝান্ডা শক্তিশালী। সিপিআই(এম) প্রচারে একদিকে দুর্নীতিবাজদের হটানোর স্লোগান। আরেকদিকে স্লোগান দাঙ্গাবাজদের রুখে দেওয়ার। বামপন্থীদের শক্তিশালী করার আহ্বান। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে রক্ষার আহ্বান।  
কলকাতা কর্পোরেশনের ৯৯ নম্বর ওয়ার্ড। বিকাশ ভট্টাচার্যকে দেখে কেউ এসে হাত মিলিয়ে নিলেন, আবার কেউ এসে জড়িয়ে ধরলেন। এলাকার বয়স্ক মানুষরা হাতে তুলে দিলেন ফুলের তোড়া। কমবয়সীদের মধ্যেও বেশ ভালো সাড়া পাওয়া গেল। 
বাঘাযতীনের আই ব্লক মোড় থেকে নানা প্রান্ত ঘুরে বিদ্যাসাগর হয়ে রামগড় পর্যন্ত পদযাত্রার পথে জনতার সাড়া মিলছে। 
এই সবকিছুর মাঝেই চলল স্লোগান। কথা, আড্ডা, চা খাওয়া এবং অবশ্যই রাজনৈতিক আলোচনা সারছেন যাদবপুরের বাম প্রার্থী। 
বিকাশ ভট্টাচার্যের কাছে বাসিন্দারা বহু কথাই বলছেন। মন দিয়ে সমস্যার কথা শুনছেন কলকাতার প্রাক্তন মেয়র।

Comments :0

Login to leave a comment