বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে তার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে গুরুতরভাবে আহত সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, বায়রন বিশ্বাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে তার শরীরের কতটা অংশ অগ্নিদগ্ধ হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
কীভাবে বিধায়কের বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Bairon Biswas
বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস
×
Comments :0