শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনা এক সময় হিংসার রূপ নেয়। দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনা প্রসঙ্গে প্রবীন সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা বলেন,‘‘আমরা অন্য এক বাংলাকে দেখেছি। আগে প্রতি রামনবমীতেই দেখেছি ছবি বা প্রতিমা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিতেন মানুষ। আর রাস্তার একপাশে দাঁড়িয়ে হিন্দু, মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বাতাসা ও জল দিতেন। যুগ যুগ ধরে এটাই ছিল বাংলার সংস্কৃতি। কিন্তু, আরএসএস এবং বিজেপি ও তৃণমূলের সৌজন্যে বাংলার রামনবমী এখন কার্যত এক রণক্ষেত্রে পরিণত হয়েছে।’’
গত শুক্রবার রামনবমী ঘিরে দিনভর অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মদতে, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রাম নবমীর মিছিলের নামে তান্ডব চালিয়েছে। অস্ত্রের আস্ফালনে বিজেপি এবং তৃণমূল রামনবমীকে উপলক্ষ করে সাম্প্রদায়িক-রাজনৈতিক প্রচার চালিয়েছে। রাজ্যজুড়ে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ খোলা তরোয়াল নিয়ে উন্মাদনা ছড়িয়েছে। আবার রামের ছবি নিয়ে তৃণমূল প্রার্থীরাও রাস্তায় নেমেছেন। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে আদালত যে শর্ত দিয়েছিল তা সম্পূর্ণ উপেক্ষা করেই রামনবমীর মিছিলে একাকার হয়ে গিয়েছে তৃণমূল এবং বিজেপি। এই দু’দলের নেতারা একসঙ্গে রামনবমীর মিছিলেও হেঁটেছেন। দু’দলের কার্যকলাপে রামনবমীতে রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্বেগ ও আশঙ্কা ছড়িয়েছে। সাধারণ মানুষ উসকানি ও প্ররোচনায় পা দেননি।
তবে রামনবমীর মিছিল ঘিরে দিনভর অশান্তি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। দোকানপাটেও ভাঙচুর করার অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লাঠিচার্জ করে। এদিন এলাকায় থমথমে তবে নতুন করে কোনও হিংসার ঘটনা ঘটেনি। আহতদের দেখতে জঙ্গীপুর হাসপাতালে যান সিপিআই(এম) নেতৃবৃন্দ।
রাম নবমীর মিছিল প্রসঙ্গে এদিন সংবাদ সংস্থার সাক্ষাৎকারে হান্নান মোল্লা বলেন, ‘‘যখন বিজেপি ক্ষমতায় এল তখন আরএসএস শক্তিশালী হয়ে উঠল। এখন তারা তলোয়ার ও ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়ায় এবং নিশ্চিতভাবেই তারা যে কোনও মসজিদের সামনে গিয়ে উস্কানি সৃষ্টি করে। রামনবমীর শোভাযাত্রাগুলি ক্রমশ রাজনৈতিক রূপ নিচ্ছে, মেরুকরণের আশঙ্কা বাড়াচ্ছে।’’
Hannan Mollah
রামনবমীকে রণক্ষেত্র বানিয়েছে আরএএস-বিজেপি, তৃণমূল: হান্নান মোল্লা
×
Comments :0