মাসের ৩০ দিনই নিশ্চিত করতে হবে কাজ। পাশাপাশি, দিতে হবে স্থায়ী কর্মীর স্বীকৃতিও। এই দাবিই নিয়ে বুধবার সল্টলেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ভবনের সদর দপ্তর অর্থাৎ বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো সিভিল ডিফেন্স ভলিন্টিয়ার।
বিভিন্ন জেলা থেকে বিক্ষোভকারীরা এদিন বিকাশভবনের সামনে উপস্থিত হন। গতবছর ১৩ জুলাই জারি করা সরকারি আদেশ সংশোধনের দাবিতে, তারা বিকাশ ভবনের বাইরে রাস্তায় অবস্থান করেন। অবস্থানের জেরে কার্যত ওই এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়।
এদিনের অবস্থা থেকে তারা অভিযোগ জানান যে বর্তমান ব্যাবস্থায় মাসে মাত্র ১৪ দিন তাদের কাজ করতে দেওয়া হয় এবং পরবর্তী দিনগুলিতে বাধ্যতামূলক বিরতি নিতে হয় তাদের। ফলত, বিরতির দিনগুলিতে কোনও আয়ও হয় না তাদের।
এদিন ওই ভলিন্টিয়াররা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিকাশভবনের কাছে সমবেত হলে, তাদের ওপর পুলিশ আক্রমণ চালায় বলেও অভিযোগ করেন তারা।
এক বিক্ষোভকারী বলেন, " আমরা প্রশাসনের অবিচ্ছেদ্য অংশ, তবুও পুলিশ আমাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করেছে। আমরা মন্ত্রী জাভেদ খানকে প্রায় ৫০টি চিঠি জমা দিয়েছি কিন্তু কোনও সাড়া পাইনি।" পাশাপাশি তিনি আরও বলেন যে যতদিন না আমাদের দাবি মেটানো হচ্ছে আমরা দিন-রাত এক করে এই অবস্থান চালিয়ে যাবো।
বিক্ষোভকারীরা জানান, কোভিড-১৯ মহামারী এবং ঘূর্ণিঝড় আম্ফানের মতো পরিস্থিতিতেও তারা রাজ্যের সেবা করেছেন, কিন্তু এখন তাদের নিয়মিত কাজ থেকে বঞ্চিত করছে প্রশাসন।
তারা অভিযোগ জানান, নির্বাচন বা বিশেষ কোনও অনুষ্ঠান ছাড়া তাদের কাজ দেওয়া হয়না, ফলে মাসের বেশিরভাগ দিনই নিশ্চিত কোনও কাজ থাকেনা তাদের।
Civil Defense Volunteers protest
স্থায়ী কাজের দাবিতে বিক্ষোভ সিভিল ডিফেন্স ভলিন্টিয়ার'দের
×
Comments :0