প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরপরই যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন সিপিআই(এম) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই দিন যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ড থেকে গড়িয়া মোড় পর্যন্ত এক সুবিশাল মিছিল আয়োজন করা হয় সিপিআই(এম)'র পক্ষ থেকে। প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে সেই মিছিল এগিয়ে চলে।
মিছিলে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, কান্তি গাঙ্গুলী, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, পার্টি নেতা রাহুল ঘোষ সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন যাদবপুর সহ ১৯২ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। প্রার্থী তালিকা ঘোষণার পরপরই রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা।
Comments :0