T20 World Cup

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

খেলা

কলকাতার ইডেন গার্ডেনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।  ২০১৬ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইডিয়ার। সেই ওয়েস্ট ইন্ডিজকে ইডেন গার্ডেন্সে হারিয়েই সেমিফাইনালে পা রাখল টিম ইন্ডিয়া। ভারতীয় টিম এবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফাইনালে স্থান নিশ্চিত করতে।
এই নিয়ে টানা তৃতীয়বার ভারত এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। দুটি দল এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল, যেখানে ইংল্যান্ড ১০ উইকেটে জিতে ফাইনালে উঠেছিল এবং তারপর পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই পরাজয়ের প্রতিশোধ নেয় ভারতীয় দল। সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং তারপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। ২০২৬ সালের ৫ মার্চ টি ২০ বিশ্বকাপে তৃতীয়বার, ভারত এবং ইংল্যান্ড মুম্বাইয়ে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। এটি ভারতের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অংশগ্রহণ। এবার কোন দল ফাইনালে জায়গা করে নেয় তা দেখার বিষয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের সুবাদে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে।
ভারত এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো চতুর্থ দল। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড শীর্ষ চারে উঠেছিল। 
কলকাতার ইডেন গার্ডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সুপার ৮ পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে। জবাবে ভারত ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে ম্যাচটি জিতে নেয়। সঞ্জু স্যামসন একটি ছক্কা এবং তারপরে একটি চার মেরে ভারতকে জয় এনে দেন। এই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন।  তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
এই ম্যাচে ভারতের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ ১০ রান করে আউট হয়ে যান। সঞ্জু স্যামসন ২৬ বলে একটি চার দিয়ে তার অর্ধশতক পূর্ণ করেন এবং তারপর ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৬ বলে ১৮ রান করেন এবং তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করেন। শিবম দুবেও এই ম্যাচে ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন এবং হার্দিক পান্ডিয়া ১৪ বলে ১৭ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ ৩২ রানে বরুণের বলে বোল্ড হন। হেটমায়ার ২৭ রানে বুমরাহের বলে আউট হন এবং এরপর চেজ ৪০ রানে আউট হন। রোস্টন রে ৪০ রানে বুমরাহের বলে আউট হন এবং রাদারফোর্ড ১৪ রানে হার্দিক পান্ড্যের বলে আউট হন। জেসন হোল্ডার ২২ বলে অপরাজিত ৩৭ রান করেন এবং পাওয়েল ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন। জসপ্রীত বুমরাহ ২টি উইকেট নেন, হার্দিক এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন। টি-২০ বিশ্বকাপের সবচেয়ে কঠিন দিনে ভারতের মুশকিল আসান হয়। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় ভারত।

Comments :0

Login to leave a comment