Indian Basketball Team

কাতারে আটকে ভারতীয় বাস্কেটবল দল

খেলা

ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিপক্ষে সামরিক অভিযানের জেরে কাতারে থাকা ভারতীয় বাস্কেটবল দল নিরাপদে বেরিয়ে আসার উপায় খুঁজছে। ইরান হামলার জবাব দিতে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে কাতারও রয়েছে। বাস্কেটবল বিশ্বকাপের-এশিয়ান কোয়ালিফায়ার্স খেলতে ভারতীয় দল চলতি সপ্তাহের শুরুতে কাতারের দোহায় পৌঁছায়। বৃহস্পতিবার কাতারের কাছে হেরে যায়। বুধবার দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে সেই ম্যাচ হওয়া এখন অনিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভারতের তারকা খেলোয়াড় প্রণব প্রিন্স বলেছেন, ‘মনে হচ্ছে আমরা লেবাননে যেতে পারব না।’ মধ্যপ্রাচ্যজুড়ে আকাশসীমা বন্ধ থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।
 

Comments :0

Login to leave a comment