নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম রবিবারে দেওয়াল লেখায় জোর দিলেন খড়দহের সিপিআই(এম) কর্মীরা।
খড়দহে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাস। ছাত্র-যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।
রবিবার সকালে এলাকায় যেতেই চোখে পড়ল জোরকদমে লেখা হচ্ছে দেওয়াল।
সিপিআই(এম) খড়দা রহড়া এরিয়া কমিটির পক্ষ থেকে শান্তিনগর মিশন রোড মিশন পাড়া, পাতুলিয়া রুইয়া অঞ্চলে চলছিল কাজ।
এই বিধানসভা কেন্দ্রে দু’টি বিষয়েকে দেয়াল লিখনে জোর দেওয়া হয়েছে। এক, আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের আসল অপরাধীদের শাস্তির দাবি। নদীয়ার কালিগঞ্জে উপনির্বাচনে ফল গণনার দিন সিপিআই(এম) সমর্থক পরিবারের কিশোরী তমন্না খাতুনের হত্যার বিচার। তমন্নাকে বোমা ছুঁড়ে হত্যা করে তৃণমূলের দুষ্কৃতীরা।
ফলে স্লোগান উঠেছে, ‘এবারের ভোট, তিলোত্তমা ও তামান্নার বিচারের অঙ্গীকার হোক‘।
দুই, বিটি রোডে বামফ্রন্ট সরকারের সময়ে গড়ে ওঠা আইটিআই-কে পূর্ণাঙ্গ করা। সংলগ্ন রাস্তা চওড়া করার দাবিও উঠেছে।
এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অসীম দাশগুপ্ত ছিলেন পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী। তাঁর উদ্যোগে বিটি রোডে খড়দহ থানার পাশে এই আইটিআই গড়ে উঠেছিল। পাশাপাশি খড়দহ স্টেশন রোড থেকে রাস্তাকে সম্প্রসারণ করা দীর্ঘদিনের দাবি।
খড়দহ স্টেশনে ওভারব্রিজ করার দাবিতেও চলছে দেওয়াল লিখন।
Assembly election 2026: Khardah
খড়দহ: তিলোত্তমা-তমন্নার বিচার, আইটিআই, রাস্তার দাবি দেওয়ালে
খড়দহে সিপিআই(এম) প্রার্থী দেবজ্যোতি দাসের সমর্থনে দেওয়াল লিখছেন বামপন্থী কর্মীরা। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0