ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। সিপিআই(এম) কর্মীদের সঙ্গে দেওয়াল লেখায় ব্যস্ত হয়ে পড়লেন প্রার্থী নিজেই।
পানিহাটি কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত দেওয়াল লেখার পাশাপাশি করেছেন সাংগঠনিক বৈঠকও।
মঙ্গলবার আগরপাড়া পশ্চিম পাড়ে স্টেশন রোডে দেওয়াল লেখেন কলতান।
যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘসময়। পুলিশের লাঠি, জেলহাজতের মুখে থেকেই নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে।
পানিহাটিতে ‘অভয়া’-র বিচারের দাবিতে বারবার রাস্তায় নেমেছে আন্দোলন। আরজি কর হাসপাতালে নিহত ধর্ষিত চিকিৎসক ছাত্রী থাকতেন এই এলাকাতেই। কলতান নিজেও এই আন্দোলনের অন্যতম মুখ।
পানিহাটির বিভিন্ন এলাকায় যান কলতান। কথা বলেন বিভিন্ন অংশের সঙ্গে। বামপন্থীদের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। কথা বলেন অটো চালকদের সঙ্গে, কোথাও কথা বলেছেন দোকান ব্যবসায়ীদের সঙ্গে। গ্যাসের সঙ্কট থেকে বাজারের অবস্থা- কথা হয়েছে সব নিয়েই।
Assembly 2026 Panihati
সেটিংয়ে আটকে ‘অভয়া‘-র বিচার, পানিহাটির প্রচারে কলতান
বিজেপি-তৃণমূলের সেটিংয়ে আটকে ‘অভয়া’-র বিচার,
×
Comments :0