দুর্নীতিবাজ তোলাবাজ তৃণমূলকে হারাও, দাঙ্গাবাজ বিজেপিকে তাড়াও। জনগণের স্বার্থ রক্ষার সরকার গড়তে বাংলার মানুষ বামপন্থার পুনরুত্থান চাইছেন, তার জন্য সিপিআই(এম) কর্মীদের বুথে বুথে লড়াই করতে হবে। আতঙ্কের বিরুদ্ধে হিম্মতের লড়াইতে সিপিআই(এম)-কেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার খড়্গপুর গ্রামীন বিধানসভার কেন্দ্রের অর্ধেক অংশের বুথ কর্মীদের নিয়ে সিপিআই(এম) প্রার্থী সেক শাজাহান আলির সমর্থনে নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা গুলি তুলে ধরেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য অভাস রায় চৌধুরী। এদিনের সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুরে জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমল পলমল, খড়্গপুর গ্রামীন বিধানসভার কেন্দ্রের প্রার্থী সেক শাজাহান আলি। সভাপতিত্ব করেন দিলীপ সাউ।
তিনি বলেন, "বদলা নয় বদল চাই শ্লোগানে ক্ষমতা দখলের আজ ১৫ বছরে পশ্চিম বাংলার ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক রাজনৈতিক অবক্ষয়ের কিনারায় এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গত ১৫ বছরে পশ্চিম বাংলার অর্থনীতি কোথায় গিয়ে ঠেকেছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে কঙ্কালসার চেহেরা। রুটি রুজির তীব্র সংকটে গ্রাম বাংলা পরিযায়ী নামে একটি শ্রেনীর সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ বুঝেছেন, এই বিজেপি গত ১৪ বছর রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পদক্ষেপ গুলি নয়া শিক্ষানীতি, শ্রমকোড আইন, নয়া বিদ্যুত আইন সহ ওয়াকপ আইন সবই রাজ্যে লাগু করা সহ কেন্দ্রীয় সরকারের নীতিকে কার্যকর করতে সংসদেও বিপক্ষে ভোট দানে বিরত থেকেছে।"
আভাস বলেন, "দক্ষিণপন্থী শক্তি এখন জনগনের বিপদ। এই বিপদ থেকে মানুষ পরিত্রান চাইছে। মানুষের অধিকার পুনরুদ্ধার সংগ্রামে বাংলায় বামপন্থার পুনর্জাগরণ সংকল্প নিয়ে বুথের মানুষকেই একজোট করেই আমাদের লড়াই তীব্র করতে হবে। আমরা শুধু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি না। ফ্যাসিবাদী শক্তি, দক্ষিনপন্থার বিরুদ্ধে লড়াই করছি। কারণ বামপন্থা মানে রুটি রুজির দাবী, খাদ্য বস্ত্র ও বাসস্থানের মাটির লড়াই। ওরা সেটা চায় না। ওরা জানে দক্ষিনপন্থার উত্থান সম্ভব নয় যদি না বামপন্থীদের দমানো যায়। তাই বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের মৌলবাদী জিগির। দাঙ্গা হাঙ্গামার রাজনীতিতে মানুষকে বিচ্ছিন্ন করে চলেছে লুঠের রাজনীতি। বর্গাদার, পাট্টাদার উচ্ছেদ। পঞ্চায়েত দখল করে লুঠ, শিক্ষা, স্বাস্থ্য কর্মসংস্থান সবেতেই সংকোট নামিয়ে এনেছে। আর আমরা এর বিরুদ্ধে হাজির করেছি বিকল্প। রুটি, রুজির অধিকার, কর্মসংস্থানের কর্মসূচী, শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকারকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া।"
Comments :0