TMC Symbol Salim

আজ বিজেপি’র করুণা নেই বলে প্রতীক হারিয়েছে তৃণমূল: সেলিম

রাজ্য

রবিবার ধর্মতলায় সংবাদমাধ্যমের মুখোমুখি মহম্মদ সেলিম।

যারা আদবানি-বাজপেয়ীর দয়ায় নির্বাচনী প্রতীক পেয়েছিল তারাই আজ প্রতীক হারিয়েছে বিজেপি’র করুণা নেই বলে। সে কারণেই রাজনীতি নিজের দমে করতে হয়। লক্ষ্য স্থির রাখতে হয়। ভাড়ায় লড়াই হয় না। 
রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআই’র ইনকিলাব সমাবেশের পর সংবাদমাধ্যমের প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 


তৃণমূল সরকারের সময়ে বিরোধীদের ওপর আক্রমণ প্রসঙ্গে সেলিম বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আজ যারা ক্ষমতায় আছে কাল তারা থাকবে না। সুতরাং ঔদ্ধত্য দেখাতে নেই। মমতা শিক্ষা নেননি। আজকে শুভেন্দুর শিক্ষা নেওয়া উচিত। 
নন্দীগ্রাম ও রেজিনগর প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ভোট হলে বামপন্থীরা ভোট পাবে। কিন্তু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির দলের থাকার সময় আমরা দেখেছি ২০১৮’র পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল। মানুষকে খুন করেছিল। নন্দীগ্রামে মানুষকে হুমকি দিচ্ছে। তৃণমূলের অভিষেকের মতোই শুভেন্দু হুমকি দিচ্ছেন যাতে কেউ ভোটে না দাঁড়ায়। এটা মুখ্যমন্ত্রীর কাজ? দু’জনেই তো মমতার ভাইপোর মতো কাজ করছেন।

Comments :0

Login to leave a comment