পৌরসভার দুর্নীতি রুখতে, অবসর প্রাপ্ত সমস্ত পৌর শ্রমিক কর্মচারীদের পেনশন আদায় করতে, অস্থায়ী কাজুয়াল শ্রমিক কর্মচারীদের স্থায়ী করার দাবিতে দিকে দিকে বামফ্রন্ট এবং সহযোগী মনোনীত প্রার্থীদের জয়ী করার আহবান জানিয়ে পথে নামছেন পৌর শ্রমিক কর্মচারীরা। নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের জেলা কমিটির ডাকা সাধারণ সভা থেকে এই ঘোষণাই করা হয় বৃহস্পতিবার।
সভায় ছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই (এম) প্রার্থী এবং সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, জেলা সভাপতি সোমনাথ ভট্টাচার্য, পৌর শ্রমিক কর্মচারী সংগঠনের রাজ্য সম্পাদক রাজেন্দ্র মোহন ঘোষ, জেলা সম্পাদক সঞ্জীব দে । তাঁরা ছাড়াও সভায় বক্তব্য রাখেন, রাজারহাট - গোপালপুর , খড়দহ , পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত অপর তিনজন সিপিআই (এম) প্রার্থী যথাক্রমে, শুভজিৎ দাশগুপ্ত, দেবজ্যোতি দাস এবং কলতান দাশগুপ্ত। সভাপতিত্ব করেন পৌর শ্রমিক কর্মচারী সংগঠনের জেলা সভাপতি শিবরাম রায়।
West Bengal Assembly Election 2026
বাম প্রার্থীদের জয়ী করার আহবান পৌর কর্মীদের
×
Comments :0