Student Death

কল্যাণীর জেএনএম হাসপাতালের পড়ুয়ার রহস্যমৃত্যু

রাজ্য

নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতাল থেকে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার। বৃহস্পতিবার হাসপাতালের বয়েজ় হস্টেলের ঘর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। ৩ দিন ধরে দরজা বন্ধ অবস্থায় হস্টেলের ঘরেই পড়ে ছিল পচাগলা দেহ! দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 
জানা গিয়েছে, মৃতের নাম পুলক হালদার। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামোয়ার বাসিন্দা। এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন পুলক। থাকতেন কলেজের বয়েজ হস্টেলে। হস্টেলের ঘরেই মিলল পুলকের দেহ। দেহে পচন ধরে গিয়েছে। কীভাবে মৃত্যু? খুন না আত্মহত্যা? তা স্পষ্ট নয়। বিছানাতে শোয়া অবস্থায় পাওয়া যায়। গত তিনদিন ধরে ঘরটি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় অন্য পড়ুয়াদের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ওই পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার করে। খবর পেয়ে হস্টেলে পৌঁছোন হাসপাতাল সুপার।         জানা গেছে গত ২০ ফেব্রুয়ারি হোস্টেলের ক্যান্টিন থেকে শেষ খাবার খেয়েছিল। মৃত ছাত্রের মা-বাবা কে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই পড়ুয়ার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ছাত্রের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলেও মনে করছেন তদন্তকারীরা।

Comments :0

Login to leave a comment