Election 2026 Nakashipara

প্রচারে ঝড় তুললেন নাকাশিপাড়ার সিপিআই(এম) প্রার্থী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

আসন্ন বিধানসভা নির্বাচনে নাকাশিপাড়া কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম)প্রার্থী মহিলা আন্দোলনের নেত্রী শুক্লা সাহা শুক্রবার একেবারে ঝড় তুলে দিলেন প্রচারে। তাঁর প্রচারে উঠে আসে কর্মসংস্থান, মানুষে মানুষে বিভাজন, রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিষয়ে। বেকারদের চাকরি থেকে নাকাশিপাড়ার মানুষকে বাঁচানোর জোরালো দাবি ওঠে সিপিআই(এম) প্রার্থীর প্রচারে। শুক্রবার অন্ধকার থেকে আলোর পথে যাত্রার অঙ্গীকার করে প্রচার মিছিল এগিয়ে চলে। প্রচার মিছিল দেখে  মানুষ রাস্তায় নেমে আসেন। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীকে সমর্থন ও পাশে থাকার বার্তা দেন। প্রার্থী এলাকার মানুষের কথা শুনে বলেন, মিশ্র ধর্মাবলম্বী নাকাশিপাড়ায় মানুষে মানুষে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। রাজ্য সরকার স্থাস্থ্য, শিক্ষা, রেশন ব্যাবস্থা থেকে শুরু করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি নিয়েও দুর্নীতি করেছে। এই সরকারের সময়কালে রাজ্যে শিল্প হয়নি। কল-কারখানা নতুন করে খোলার বদলে একের পর এক কল-কারখানা বন্ধ হয়ে গেছে। এই রাজ্যে কাজ না পেয়ে হাজার হাজার বেকার ছেলেরা শিক্ষিত হয়েও রুটিরুজির স্বার্থে ভিন রাজ্যে বা ভিন দেশে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন। নাকাশিপাড়ার বহু বেকার যুকব যুবতীকে প্রকার বাধ্য হয়েই তাদের পরিবার পরিজনকে রেখে ভিন রাজ্যে যেতে হচ্ছে। তাঁরা বেকার হয়ে থাকাতে চাইছেন না। পরিবারের মুখে হাসি ফোটাতে স্বাবলম্বি হতেই তাদের পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে অন্যত্র যেতে হচ্ছে। শিক্ষা, কাজ, নারীদের অধিকারের মতো দাবির পাশাপাশি সংবিধান, গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে শামিল হওয়ার আহ্বানে জানিয়ে নাকাশিপাড়া কেন্দ্রের সিপিআই(এম)প্রার্থী শুক্লা সাহা তাঁর প্রচারে ঝড় তুললেন।

Comments :0

Login to leave a comment