চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেছে, চতুর্থ স্থানের জন্য লড়াই এখনও বাকি। সেমিফাইনালে ওঠার জন্য কলকাতার ইডেন গার্ডেনে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে রবিবার সন্ধ্যায়। গ্রুপ ১ থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২ থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনালের টিকিট এখন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ভারতকে বিশ্বকাপ থেকে ছুটি করে দেওয়ার কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি বলেছেন ১০ বছর পর সেমিফাইনালে উঠলে বড় উদ্যাপন হবেই। আশা করি ওয়েস্ট ইন্ডিজই সেরা নাচ নাচবে।
গত ২২ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে পরাজিত হয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়। এই পরাজয়ের আগে, দলটি গ্রুপ পর্বে অপরাজিত ছিল। ভারত তাদের দ্বিতীয় সুপার ৮ ম্যাচে জিম্বাবুয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠার জন্য ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। ভারত যদি এই ম্যাচটি জিততে পারে, তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে ইংল্যান্ড।
চলতি টি-২০ বিশ্বকাপে, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার বাদ দিলে, দুরন্ত ক্রিকেট খেলেছে ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বে অপরাজিত। শক্তিশালী ইংল্যান্ডকে দুমড়ে দেওয়া। সুপার এইটের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে পিটিয়ে আড়াইশো তোলা। এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৪ রানে সাত উইকেট পড়ে যাওয়ার পর, ১৮০ অবধি পৌঁছে যাওয়াই বোঝায়, যে কোনও পরিস্থিতি থেকে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের রং বদলে দিতে পারে। ইডেনে টি-২০ বিশ্বকাপের কোনও ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে ভারত। তিন জয়, এক হার। দশ বছর আগে আরব সাগরের তীরে ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিল তাঁরা। তারপর, ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়নি। এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া ক্যারিবিয়ানরা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির কোনও আশঙ্কা নেই খবর হাওয়া অফিস সূ্ত্রে। যদিও পুরো ম্যাচ জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। এমন পরিস্থিতিতে, ওয়েস্ট ইন্ডিজ ভালো নেট রান রেটের কারণে সেমিফাইনালে উঠবে এবং ভারত বাদ পড়বে। ভারতের কাছে আজকের এই ম্যাচ মরণ বাঁচন লড়াই।
T20 World Cup 2026
মরণ বাঁচন ম্যাচে মাঠে নামছে ভারত
×
Comments :0