TMC MLA Itahar

তৃণমূলের পদ ছাড়লেন ইটাহারের বিধায়ক, বাড়ল জল্পনা

রাজ্য জেলা

আবারও এক তৃণমূল বিধায়ক মমতার হাত ছাড়লেন। এবারের ভোটে জিতেছেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন। বিধানসভার বাজেট অধিবেশনেও অংশ নেননি। রবিবার সকালেই নিজের বাড়িতে হঠাৎ সাংবাদিক বৈঠকে বেসুরো হলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদও ছাড়লেন। 
নিজে অসুস্থ, মা অসুস্থ বলে তিনি নাকি কলকাতা যাচ্ছেন না, দাবি বিধায়কের। 
পদত্যাগের সিদ্ধান্ত জানাতে গিয়ে বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেন মোশারফ। রাজনৈতিক মহলে এখন প্রবল জল্পনা।

Comments :0

Login to leave a comment