হামলায় জড়িত বহিরাগতদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান চালালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা।
জুটার সম্পাদক পার্থপ্রতিম রায় বলেছেন, ১৯-২০ আগস্ট মাঝরাতে হামলা হয়েছে। এই প্রশাসনিক ভবন, অরবিন্দ ভবনে আগুন লাগানো হয়েছে। পরদিনই চার নম্বর গেটে এমব্লেম ভাঙা হয়েছে। হামলা চলেছে। প্ররোচনা দিয়েছেন বিধায়ক।
তিনি বলেছেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার দাবি জানাই। জানা গিয়েছে যে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করতে হবে হামলায় কারা জড়িত। তাদের শাস্তি দিতে হবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তার প্রতীকের সঙ্গে জড়িত স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। নন্দলাল বসু তৈরি করেছিলেন প্রতীক। গত বৃহস্পতিবার, ২০ আগস্ট, এবিভিপি-র উন্মত্ত বাহিনী চার নম্বর গেট বেয়ে ওঠার সময় ওই প্রতীক ভেঙে দেয়। আগের রাতে বাইরে থেকে বিশাল বাহিনী ঢুকে পড়ে অরবিন্দ ভবন ঘিরে রাখে।
এসএফআই জানিয়েছে, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও সুরক্ষা কর্মীকে পাওয়া যায়নি। উপাচার্যকে পাওয়া যায়নি।
সেদিন অরবিন্দ ভবনে আগুন জ্বালানো হয়। ভেতরে তখন ছাত্ররা ছিলেন। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে ছাত্র-শিক্ষক এবং প্রাক্তনীদের মধ্যে।
Jadavpur University
হামলায় জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান যাদবপুরের অধ্যাপকদের
অরবিন্দ ভবনে অবস্থান জুটা-র।
×
Comments :0